❓ জিজ্ঞাসা - উত্তর

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

DaktarBooking.com সম্পর্কে আপনার মনে থাকা প্রশ্নের সহজ সমাধান

সাধারণ প্রশ্নসমূহ

DaktarBooking.com হলো বাংলাদেশের একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ডাক্তার ও হাসপাতালের প্রোফাইল দেখতে পারেন এবং ফোন কলের মাধ্যমে সিরিয়াল নিতে পারেন। এছাড়াও রক্তদাতা ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

না, সাধারণ ব্যবহারকারী বা রোগীদের জন্য এই প্ল্যাটফর্মে তথ্য খোঁজা সম্পূর্ণ ফ্রি। আমরা কোনো হিডেন চার্জ বা অনলাইন পেমেন্ট নেই না।

DaktarBooking.com–এ অনলাইনে ফর্ম পূরণ করে বুকিং করতে হয় না। প্রতিটি ডাক্তারের প্রোফাইলে দেওয়া সিরিয়াল নম্বরে সরাসরি ফোন কল করে সিরিয়াল নিতে হয়।

না। বর্তমানে DaktarBooking.com–এ অনলাইন বুকিং সিস্টেম নেই। সিরিয়াল নিতে সংশ্লিষ্ট ডাক্তার বা হাসপাতালের নম্বরে সরাসরি কল করতে হয়।

প্রতিটি ডাক্তারের প্রোফাইল পেইজে ডাক্তারের সিরিয়াল নেওয়ার ফোন নম্বর দেওয়া থাকে।

সিরিয়াল নম্বর ব্যস্ত থাকলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অথবা সংশ্লিষ্ট হাসপাতালের সাথে যোগাযোগ করুন।

না। DaktarBooking.com কোনো চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা সেবা প্রদান করে না।

ডাক্তার সংক্রান্ত প্রশ্ন

আমাদের ওয়েবসাইটে প্রতিটি ডাক্তারের প্রোফাইলে তাদের চেম্বার বা সিরিয়াল নেওয়ার নম্বর দেওয়া থাকে। আপনি সরাসরি সেই নম্বরে ফোন করে সিরিয়াল বুক করতে পারবেন।

আমরা নিয়মিত তথ্য আপডেট করার চেষ্টা করি। তবে অনেক সময় ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ ভিজিটিং ফি পরিবর্তন করতে পারেন। তাই সিরিয়াল নেওয়ার সময় দয়া করে ফি-টি পুনরায় কনফার্ম করে নিবেন।

এলোপ্যাথিক চিকিৎসকদের ক্ষেত্রে সাধারণত MBBS ও BMDC নিবন্ধন থাকা চিকিৎসকদের তথ্য প্রকাশ করা হয়।

না। চিকিৎসার মান বা ফলাফল চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব দায়বদ্ধতা।

ডাক্তারের প্রোফাইলে সাধারণত নিচের তথ্য থাকেঃ
  • ডাক্তারের নাম ও বিশেষত্ব
  • চেম্বারের ঠিকানা
  • সিরিয়াল নেওয়ার ফোন নম্বর
  • হাসপাতাল বা ক্লিনিকের নাম ঠিকানা
  • অভিজ্ঞতা ও ভিজিট ফি এবং সময়
  • অধিকাংশ ডাক্তার নির্দিষ্ট হাসপাতাল বা ক্লিনিকে চেম্বার করেন, যা ডাক্তারের প্রোফাইলে উল্লেখ থাকে।

    হ্যাঁ। হোমিওপ্যাথিক চিকিৎসকরা আলাদা ক্যাটাগরিতে প্রদর্শিত হয়, যাতে ব্যবহারকারীরা সহজে পার্থক্য বুঝতে পারেন।

    সাধারণত DHMS, BHMS বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানের যোগ্যতা থাকা চিকিৎসকদের তথ্য প্রকাশ করা হয়।

    না। এটি কোনো চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা বা ফলাফল নিশ্চিত করে না।

    হাসপাতালের সেবা সম্পর্কিত তথ্য

    হাসপাতালের প্রোফাইলে সাধারণত পাওয়া যায়ঃ
  • হাসপাতালের নাম ও ঠিকানা
  • যোগাযোগ নম্বর
  • সংশ্লিষ্ট ডাক্তারদের তালিকা
  • ডায়াগনস্টিক সেবার তথ্য ইত্যাদি।
  • হ্যাঁ, হাসপাতালের প্রোফাইল পেইজ থেকে সংশ্লিষ্ট ডাক্তারদের তালিকা দেখা যায়।

    অ্যাম্বুলেন্স সার্ভিস সংক্রান্ত প্রশ্ন

    লোকেশন অনুযায়ী দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিস খুঁজে 'Ambulance' সেকশনে গিয়ে আপনার এলাকার অ্যাম্বুলেন্স চালক বা প্রতিষ্ঠানের তালিকা পাবেন। সেখানে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে আপনি গাড়ি বুক করতে পারবেন।

    নরমাল, ICU ও AC অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়।

    হ্যাঁ, জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা সার্ভিস দেওয়া হয়।

    অ্যাম্বুলেন্সের জন্য দেওয়া ফোন নম্বরে কল করে সরাসরি যোগাযোগ করতে হয়।

    রক্তদাতা সংক্রান্ত প্রশ্ন

    আমাদের ওয়েবসাইটে 'Register as Donor' অপশনে গিয়ে আপনার নাম, ফোন নম্বর, রক্তের গ্রুপ এবং এলাকা প্রদান করে নিবন্ধন করতে পারবেন।

    রক্তের গ্রুপ ও লোকেশন অনুযায়ী সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া যায়।

    হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে রক্তদাতা হিসেবে নিবন্ধন করা যায়।

    আমরা ব্যবহারকারীর তথ্য গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করি।

    হ্যাঁ, এখানে রক্তের গ্রুপ অনুযায়ী রক্তদাতার তথ্য পাওয়া যায়।

    অ্যাকাউন্ট ও নিরাপত্তা সংক্রান্ত

    হ্যাঁ, আমরা আধুনিক সিকিউরিটি সিস্টেম ব্যবহার করি।

    “Forgot Password” অপশন ব্যবহার করে পুনরুদ্ধার করতে পারবেন।

    তথ্য ও দায়বদ্ধতা

    না। DaktarBooking.com একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম। সিরিয়াল, চিকিৎসা ও সেবার দায়ভার সংশ্লিষ্ট ডাক্তার বা হাসপাতালের।

    আমরা সর্বোচ্চ চেষ্টা করি তথ্য আপডেট রাখতে, তবে ব্যবহারকারীদের ফোন কলের মাধ্যমে নিশ্চিত হওয়ার অনুরোধ করা হয়।

    পার্টনারশিপ সংক্রান্ত

    হ্যাঁ, আপনি যদি একজন রেজিস্টার্ড ডাক্তার হন বা আপনার কোনো ভেরিফাইড হাসপাতাল/ক্লিনিক থাকে, তবে আপনি আমাদের সাথে 'Partner' হিসেবে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে আমাদের 'Partner' পেজটি ভিজিট করুন।

    আরও কিছু জানতে চান?

    আপনার প্রশ্নের উত্তর এখানে না থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সাহায্য করতে প্রস্তুত।

    সতর্কতা

    এই ওয়েবসাইট DaktarBooking.com–একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম। এখানে প্রদত্ত তথ্য কোনো চিকিৎসা পরামর্শ নয়। যেকোনো চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্য চিকিৎসকের সাথে পরামর্শ করুন।