Terms & Conditions
শেষ হালনাগাদ: জানুয়ারি ২০২৬
এই ওয়েবসাইট DaktarBooking.com ব্যবহার করার মাধ্যমে আপনি এই Terms & Conditions–এ বর্ণিত সকল শর্তে সম্মত হচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীর সাথে একমত না হন, অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার বন্ধ করুন।
DaktarBooking.com হলো একটি স্বাস্থ্যসেবা তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম। আমরা কোনো চিকিৎসা সেবা প্রদান করি না এবং সরাসরি ডাক্তার সিরিয়াল বুক করি না। এখানে ব্যবহারকারীরা:
চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যবহারকারী, ডাক্তার ও হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ। DaktarBooking.com কোনো চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসা সেবা প্রদান করে না। ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ডাক্তারের প্রোফাইলে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে হয়।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাইটে প্রদর্শিত তথ্য হালনাগাদ ও সঠিক রাখতে। তবে তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা বা আপডেট থাকার নিশ্চয়তা প্রদান করা হয় না। ব্যবহারকারীকে সর্বদা ফোন কলের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়।
ওয়েবসাইট ব্যবহার করার সময় আপনি সম্মত হচ্ছেন যে:
এই ওয়েবসাইটের সকল কনটেন্ট, ডিজাইন, লোগো ও উপাদান DaktarBooking.com–এর মালিকানাধীন। অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
DaktarBooking.com কোনো ডাক্তার, হাসপাতাল বা তৃতীয় পক্ষের সেবার জন্য দায়ী নয়। সিরিয়াল না পাওয়া, চিকিৎসা ফলাফল বা জরুরি পরিস্থিতিতে সৃষ্ট কোনো ক্ষতির জন্য আমরা দায় বহন করি না।
আমরা যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার রাখি। পরিবর্তিত শর্তাবলী এই পেইজে প্রকাশের পর তা কার্যকর হবে।
এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: